মালামাল বহনে নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী যানবাহন চলাচলের কারণে দেশের অধিকাংশ রাস্তাঘাট মেরামতের কয়েক দিন পরই অকেজো হয়ে পড়ছে। রাস্তাগুলো আবার মেরামতে বিপুল পরিমাণ খরচ পড়ে যায়। কখনো অনেক রাস্তা বছরের পর বছর ধরে সংস্কার হয় না। এ অবস্থায় শহরাঞ্চলে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা জরুরি।
আমাদের দেশ নদীর দেশ। আজ ট্রাকে যেসব মালামাল বহন করা হচ্ছে তা নদীপথে আনা-নেওয়ার ব্যাপারে এখনই গুরুত্ব দিতে হবে। তা না হলে শহরাঞ্চলের রাস্তাগুলো অচিরেই যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এদিকে শহরাঞ্চলে ইট, বালু, পাথর, সিমেন্ট, রড, বিভিন্ন মালামাল বহন করার জন্য ঠেলাগাড়িই যথেষ্ট। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেবে দেখতে অনুরোধ করছি।
লিয়াকত হোসেন, ঢাকা।