মাস্টার্স পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবারের। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হন। কিন্তু দুঃখের বিষয়, সেশনজটের জাঁতাকলে নষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের মূল্যবান সময়। এখানে অনার্স এবং মাস্টার্স শেষ করতে প্রায় আট বছর লেগে যায়। গরিব বাবা-মা দীর্ঘদিন তাঁদের সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারেন না। তাই দীর্ঘ প্রতীক্ষায় না থেকে ছাত্রছাত্রীরা আগেই কর্মজীবনে চলে যান।
সম্প্রতি মাস্টার্স ফাইনাল পর্বের ফরম পূরণ হয়ে গেল। সামনে পরীক্ষা। আমাদের মতো সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করে মাস্টার্স পার্ট-১ পরীক্ষার মতো প্রতি শুক্রবার বা শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষার তারিখ নির্ধারণ এবং যথাসময়ে রুটিন প্রকাশ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মাহবুব হোসেন
মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থী
কারমাইকেল কলেজ, রংপুর।