প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দায়িত্ব গ্রহণের পর যেসব পদক্ষেপ নিয়েছেন, সে জন্য তাঁকে স্বাগত জানাই। আশা করি, এর ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে গতি আসবে। সেই সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির স্কোর মাত্র ৫ নম্বর কমিয়ে ১১৫ করার অনুরোধ জানাচ্ছি। আগে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভিন্ন ভিন্ন স্কোর ছিল। এবার অভিন্ন করা হয়েছে। আমরা অনেকেই জিপিএ-৫-এর কম পাওয়ার দরুন ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে ৩০-এর ওপরে নম্বর পেয়েও ১২০-এর সামান্য কম পাওয়ায় বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছি।
বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখলে অনেক শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাবে।
আল-দ্বীন, ঢাকা।