মেধা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে প্রতিবছরই অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান। তাঁদের মধ্যে অধিকাংশই পড়াশোনা শেষ করে সেখানে চাকরিতে ঢুকে পরবর্তী সময়ে সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যান। এতে করে বাংলাদেশ প্রতিবছর বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী হারাচ্ছে। সহজ কথায় বলতে গেলে প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে অনেক মেধা পাচার হয়ে যাচ্ছে।
এর ফলে বাংলাদেশ অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে। এর দায় কার ওপর বর্তায়? একজন মেধাবী দেশে যখন তাঁর যোগ্যতা অনুসারে চাকরি না পান, তখন তিনি হতাশ হবেন, এটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে নিরাপদ, সচ্ছল জীবনযাপনের জন্য তিনি যদি বিদেশে গমন করেন, তবে তাঁকে দোষ দেওয়া যায় না। এ ক্ষেত্রে বিদেশে মেধা পাচারের ক্ষেত্রে মূল দায় পড়ে দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওপর, যারা মেধাবীদের উপযুক্ত মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে।
কাজেই বিদেশে মেধা পাচার রোধে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে মেধাবীদের দেশে যথাযথ মূল্যায়নে এখনই সচেতন হতে হবে। এ দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযোগ্য মূল্যায়নের মাধ্যমে তাঁদের দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে।
উজ্জল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।