মেয়েদের উত্ত্যক্তকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে দুই ছাত্রীকে বখাটে যুবকেরা উত্ত্যক্ত করার জেরে দুজনই বিষপান করেছে। দুঃখের কথা, এদের একজন এর মধ্যে মৃত্যুবরণ করেছে, অন্যজনের চিকিৎসা চলছে। তাদের এ প্রতিবাদ কি কর্তৃপক্ষের হুঁশ ফেরাবে? যদি সমাজ-প্রশাসন সজাগ থাকত; অভিভাবকেরা কিশোরী-মনের স্পর্শকাতর আবেগের খেঁাজ রাখতেন, তাহলে নিশ্চয়ই এই ট্র্যাজেডি ঘটত না।

দুই কিশোরী তাদেরই মামার সঙ্গে বিদ্যালয়ে যেত। সেই পথেই শিশির ও ফাহাদ নামের দুই যুবক তাদের উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করায় সেই মামাকে তঁারা প্রহারও করেন। এ ঘটনায় একটি মেয়ের মা তঁার কন্যাকে বকাঝকা করায় মেয়েটির খুব অভিমান হয়। সে তার বান্ধবীকে সঙ্গে নিয়ে বিষপান করে। অথচ ঘটনাটা অন্য রকম হতে পারত: বখাটে যুবককে এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসন শাস্তি দিতে পারত। বাড়িতে মা-বাবা মেয়েদের বোঝাতে পারতেন যে উত্ত্যক্তের শিকার হওয়া তাদের কোনো দোষ নয়। এর জন্য মন খারাপ করাও উচিত নয়। বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রদের মেয়েদের প্রতি সম্মান রাখতে এবং সবাইকে দল বেঁধে চলাফেরা করতে উৎসাহিত করতে পারতেন।

কিন্তু এ ক্ষেত্রে এর কিছুই ঘটেনি। অভিভাবক বিদ্যালয়ে অভিযোগ করেও প্রতিকার পাননি। অন্যদিকে ছাত্রীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, তিনি কিছুই জানতেন না। থানার উপপরিদর্শক বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি। অপমৃত্যুর মামলা হওয়ার পরও তাঁরা কেন নিষ্ক্রিয়? এসব ঘটনা তো তাঁদের স্ব-উদ্যোগী হয়েই থামানোর কথা; ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা!

এত অবহেলারই শিকার হলো একটি তরতাজা জীবন। আর কখন আমাদের টনক নড়বে?