মোটরসাইকেলের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি জনবহুল দেশ। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে মানুষ প্রতিদিন বিমান, লঞ্চ, বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল প্রতিটি যানবাহন ব্যবহার করে আসছে। নির্দিষ্ট গতিতে যথাসময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে সক্ষম এমন একটি যান হলো মোটরসাইকেল।
কিন্তু মোটরসাইকেল নিবন্ধন করতে গেলে নানা রকম বিড়ম্বনায় পড়ে প্রায় ২০-২৫ হাজার টাকা গুনতে হয়। অতিরিক্ত ফির জন্য অনেকেই নিবন্ধনবিহীন মোটরসাইকেল নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন।
প্রতিনিয়ত মোবাইল কোর্টে নিবন্ধনবিহীন মোটরযানগুলো সামান্য পরিমাণ অর্থ ঘুষ প্রদানের মাধ্যমে পুলিশের হাত থেকে ছাড় পেয়ে যায়। কেউবা আবার প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় বছরের পর বছর ভুয়া নম্বরপ্লেট কিংবা নিবন্ধনবিহীন মোটরযান ব্যবহার করে আসছেন। এ ক্ষেত্রে প্রশাসন স্বাধীনভাবে আইনের প্রয়োগ করতে পারছে না।
অনেকে চোরাইপথে মোটরসাইকেল এনে দেশে ব্যবহার করছেন। এগুলো নিবন্ধন করতে হলে নানা রকম আইনি জটিলতায় পড়তে হয়। এ ক্ষেত্রে সরকারি নিবন্ধন ফির হার কমিয়ে সব ধরনের মোটরসাইকেল শুধু সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে নিবন্ধনের সুযোগ দিলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব রাব্বানী দিদার
লাকসাম, কুমিল্লা।