ম্যান্ডেলার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন মাদিবা—দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তবে ম্যান্ডেলার মতো মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হলে, তাঁর আদর্শ, সাম্য-ভ্রাতৃত্ব-মানবতা, অহিংস রাজনীতি, সর্বোপরি গণতন্ত্র ও শান্তির প্রতি শ্রদ্ধা জানাতে হবে, যেটা আমাদের দেশে এই মুহূর্তে অত্যন্ত জরুরি।

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিলেন মাত্র পাঁচ বছর। এই পাঁচ বছর দেশটির উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। পাঁচ বছর পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ক্ষমতার প্রতি তাঁর এই নির্মোহতা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আফ্রিকাসহ পৃথিবীর অন্যান্য দেশেও শান্তি প্রতিষ্ঠায় তাঁর মহান আত্মত্যাগ ও অহিংস রাজনীতি থেকে আমাদের সবারই অনেক কিছু শিক্ষণীয় আছে। আর তবেই শান্তি ফিরে আসবে পুরো বিশ্বে—পূরণ হবে ম্যান্ডেলার স্বপ্ন।

সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।