যশোর বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জরুরি প্রয়োজনে যশোর বিমানবন্দর দিয়ে বিমানযোগে ঢাকায় আসার জন্য অপেক্ষমাণ ছিলাম। নিতান্ত কৌতূহলবশে বিমানবন্দরের বাথরুম পরীক্ষা করতে গিয়ে অবাক হতে হলো।
একটি বিমানবন্দরের বাথরুম দেখে মনে হলো, অনেক বাসস্ট্যান্ডের বাথরুমও এর চেয়ে ভালো। বাথরুম নোংরা, টিস্যু পেপার নেই, পুরোনো একটি ভাঙা বদনা। এখান দিয়ে শুধু দেশের মানুষই নয়, অনেক বিদেশিও যাতায়াত করে থাকেন। একটি বিমানবন্দরের বাথরুম দেখে তাঁরা আমাদের দেশ সম্পর্কে কী ধারণা করবেন, তা কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানেন?
যুগোপযোগী বাথরুমের জন্য কত খরচ হয়?
আসলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব নিয়ে মাথা ঘামান না। দেশের ভাবমূর্তি এবং যাত্রীসেবার স্বার্থে বিষয়টি কর্তৃপক্ষের নজর পাওয়ার দাবি রাখে।
আখতারুল আলম
লোহাগড়া, নড়াইল।