যাত্রীছাউনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) কুমিল্লা বিশ্বরোড ও চৌদ্দগ্রামে কোনো যাত্রীছাউনি নেই। দৈনিক শত শত যানবাহন আসা-যাওয়া করে, হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে যানবাহনে ওঠে আর নামে। নির্দিষ্ট বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। তাই কুমিল্লা বিশ্বরোড চৌরাস্তায় এবং চৌদ্দগ্রাম থানায় বাসস্ট্যান্ডে যাত্রী নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমেদ
কুমিল্লা।