টাঙ্গাইল শহর থেকে আট কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত এলেঙ্গা বাসস্ট্যান্ড। বর্তমানে এটি নবগঠিত এলেঙ্গা পৌরসভার অন্তর্গত। এই বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ বাংলাদেশের প্রায় সব জেলাতেই যাতায়াত করে থাকে। এককথায় যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো এলেঙ্গা বাসস্ট্যান্ড। কিন্তু দুঃখের বিষয়, এখানে কোনো যাত্রীছাউনি নেই। যাত্রীছাউনি না থাকায় যাত্রীরা রোদ-বৃষ্টির মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কষ্ট করে তাদের গন্তব্যস্থানে পৌঁছায়। এমতাবস্থায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি যাত্রীছাউনি নির্মাণ করা জরুরি।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, অতি দ্রুত একটি উন্নত মানের যাত্রীছাউনি নির্মাণ করে যাত্রীদের কষ্ট দূর করুন।
বেলায়েত হোসেন, এলেঙ্গা, টাঙ্গাইল।