অন্যান্য সময়ের তুলনায় রমজানের মূল আলোচ্য বিষয় থাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন বৃদ্ধি। আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবনে নেমে আসে চরম বিপর্যয়৷ ফলে মধ্যবৃত্ত ব্যক্তিরা হিমশিম খায় আর দরিদ্ররা এর ধরাছোঁয়ার বাইরে থাকে।
বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্নের প্রয়োজন সবার আগে। কিন্তু প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, মাছ, তরিতরকারি ইত্যাদির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি জীবনকে বিপর্যস্ত করে তোলে। তবু ধর্মপ্রিয় ব্যক্তিরা অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করে পবিত্রতা রক্ষা করে।
দ্রব্যমূল্য বৃদ্ধির মূলে যেসব অসাধু ব্যবসায়ী, মজুতদারি, অর্থলোভী ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সরকারি উদ্যোগ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারে৷ দ্রব্যমূল্য নির্ধারণ, আইন প্রণয়ন ও প্রয়োগে যথাযথ সচেতন থাকতে হবে। পণ্যমূল্যের মনিটরিং সেল দেশের বাজার কঠোরভাবে তদারক করতে হবে৷
ব্যবসায়ী, সরকারি ও জনগণের সার্বিক সহযোগিতায় দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। দেশে ফিরে
আসবে শান্তি৷ ফলে রোজাদার শান্তিতে রোজা রাখতে পারবে।
এম এন ইসলাম মণ্ডল
ঢাকা কলেজ, ঢাকা।