পবিত্র রমজান মাস সামনে। আত্মসংযমের মাস হিসেবে এ মাসে দ্রব্য কেনার ক্ষেত্রেই আত্মসংযম করতে হয়৷ অন্য সময়ের তুলনায় এ সময় দ্বিগুণ বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে হয়। দ্রব্যের দাম বাড়ার সঙ্গে যুক্ত হয় ভেজাল ও ফরমালিন। নিরুপায় হয়ে দ্রব্য কেনার ক্ষেত্রে সংযমের পরিচয় দেওয়া ছাড়া আর উপায় থাকে না। এ সময় দাম বাড়া চরম উদ্বেগের বিষয়।
দ্রব্যমূল্যের এ লাগামহীন ঊর্ধ্বগতি মূলত কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি। তাঁদের কাছে যেন সবাই জিম্মি৷ গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর লোভের মাশুল গুনতে হয় সব ক্রেতাকে। রমজান মাস যথাযথভাবে পালনের জন্য দ্রব্যমূল্য সহনশীল রাখা আবশ্যক।
তাই রমজান মাসে দ্রব্যাদির দাম যাতে না বাড়ে, সেদিকে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
মোল্লা আবু সালেহ
জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা৷