রাত ১০টা পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার দরুন সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে অনির্দিষ্ট অবরোধ, হরতাল ইত্যাদি নানা ধরনের রাজনৈতিক কর্মসূচিতে দেশের অর্থনীতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে। আগে মার্কেটগুলো রাতে বন্ধ করার কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার জন্য কর্তৃপক্ষ রাত আটটায় মার্কেট বন্ধ করার নির্দেশ দেয়।

বর্তমানে ১০ হাজার মেগাওয়াটের অধিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাই ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে মার্কেটগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
শেখ জয়নাল আবেদিন
পরওয়েল কারনেশন সেন্টার, উত্তরা, ঢাকা।