ইদানীং ঢাকার বিভিন্ন স্থানে ব্যানারে লেখা থাকে, ‘এখানে কেমিক্যালমুক্ত আম পাওয়া যায়৷ সরাসরি বাগান থেকে সংগৃহীত৷ প্রতিটি আম পরীক্ষিত৷’ সেদিন এক স্থানে আম কেনার জন্য দাঁড়ালাম৷ দেখি, প্রতিটি আমের রং যেন একই রকম৷ সবই যেন তরতাজা৷ কোনো আমে কোনো রকম দাগও নেই৷ আমের রূপ দেখে সন্দেহ হলো৷ পাশের ভদ্রলোক আস্তে করে বললেন, এগুলো রাসায়নিক দেওয়া আম৷
আজকাল গাছেই দেওয়া হচ্ছে রাসায়নিক৷ এ কথা শুনে আরও কয়েকজন বললেন, রাসায়নিকের বিরুদ্ধে নেই কোনো অভিযান৷ খেলে যে কিডনি-লিভার নষ্ট হয়ে যাবে৷ এদিকে দেখলাম, আম কিনে কয়েকজন লোক চলে গেল৷ ভদ্রলোক বললেন, মানুষ কী সহজ-সরল!
তাই সংিশ্লষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেখানে লেখা থাকবে ‘এখানে কেমিক্যালমুক্ত আম রয়েছে’, সেখানেও যেন চালানো হয় অভিযান৷ শুধু তা-ই নয়, ভ্যানগাড়িতে আম নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন একশ্রেণির বিক্রেতা, তাঁদের আমগুলো রাসায়নিক দেওয়া ছিল কি না, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে৷
রাসায়নিক দেওয়া আম খেয়ে যাতে মানুষের সর্বনাশ না ঘটে, সে জন্য সংিশ্লষ্ট বিভাগ ফলপট্টি থেকে শুরু করে পাড়া-মহল্লা, রাস্তার পাশে সর্বত্রই আমে রাসায়নিক দেওয়া হয় কি না, তা পরীক্ষা-নিরীক্ষায় নেমে পড়ুক৷
লিয়াকত হোসেন
ঢাকা৷