রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুল থানার অন্তর্গত ইব্রাহিমপুর এলাকা। এ এলাকায় ঝিলপাড়া জামে মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। এখানে হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত নামাজ আদায় করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ এলাকার রাস্তাটি এতই খারপ যে এখান দিয়ে কোনো যানবাহনই সুষ্ঠুভাবে চলাচল করতে পারে না। ফলে জনগণকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ছাড়াও বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ রাস্তাটি অথই সাগরে তলিয়ে যায়। এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও ঘটে থাকে। তাই অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাস্তাটি যথাশিগগির সম্ভব সংস্কার করার অনুরোধ করছি। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ নিয়ে জনগণকে দুর্ভোগের হাত থেকে রেহাই দেবে।
লাবণী রহমান
ইব্রাহিমপুর, ঢাকা।