প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত ‘মাওনা চৌরাস্তা’ শিল্প এলাকা হিসেবে গুরুত্ব লাভ করেছে। এটি এলাকার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে ৯-১০টি ব্যাংক রয়েছে। বিভিন্ন প্রয়োজনে দূর-দূরান্তের মানুষকে এখানে আসতে হয় প্রতিদিন। কয়েকটি স্কুল ও দুটি কলেজ রয়েছে এখানে। এ সত্ত্বেও, শ্রীপুর পৌরসভার অধীন মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এবং ড্রেন গত তিন বছরেও মেরামত করা হয়নি।
আহমেদ কফিল, মাওনা, গাজীপুর।