রাস্তাটি পাকা করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাদল্যয় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তার উত্তরে গোলাম মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে মালেক মুন্সীর বাজার, আবুল কাশেম হায়দার মহিলা কলেজ এবং এনাম নাহার বালিকা বিদ্যালয়, দক্ষিণে মুছাপুর আজগর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ-পশ্চিমে সন্দ্বীপ থানা অবস্থিত। পূর্বে সন্দ্বীপের গুরুত্বপূর্ণ গুপ্তছড়া বাজার অবস্থিত। স্বাধীনতার ৪৩ বছরে বিভিন্ন জনপ্রতিনিধি এই রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তঁারা এখনো তাঁদের কথা রাখেননি। বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই রাস্তা পাকা না হওয়ায় স্কুল–কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং সর্বসাধারণের চলাচলে ভীষণ সমস্যা হচ্ছে। তাই রাস্তাটি পাকাকরণের জন্য বিশেষভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইলিয়াছ আলম
হারামিয়া, সন্দ্বীপ।