রাস্তাটি সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৪ নম্বর চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উত্তর দিকে মোহাম্মদ কোরবান আলী প্রামাণিক সরণির চৌরাস্তার মোড় হয়ে পশ্চিম দিকে মোহাম্মদ আবদুল মান্নান চেয়ারম্যান সরণি দিয়ে চৈরাহাটি হয়ে পশ্চিম দিকে মোসলেম হাঁটি দিয়ে দক্ষিণ দিকে চান্দের বাজার হয়ে দক্ষিণ দিকে মোসলেম হাঁটিমোড়া পর্যন্ত রাস্তাটি  সংস্কারবিহীন পড়ে রয়েছে। আগে রাস্তাটির অর্ধেক পিচ ঢালাই এবং অর্ধেক ইটের খোয়া বিছানো ছিল। দুঃখের বিষয়, রাস্তাটির বর্তমান অবস্থা করুণ।

যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য।

মোহাম্মদ আশরাফুল ইসলাম

নবাবগঞ্জ, ঢাকা।