রেডিওলজি কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে শুধু ঢাকা আইএইচটিতে বিএসসি ইন রেডিওলজি কোর্স শুরু হয়েছে। বেসরকারিভাবে শুধু ঢাকার মিরপুরে বিআইএইচএস রেডিওলজিতে অনার্স চালু করেছে। উভয় স্থানে এই উচ্চতর শিক্ষা গ্রহণ সবার জন্য উন্মুক্ত নয়। কারণ অর্থ, সময়, সুযোগ ও সময়ের সীমাবদ্ধতা।
সরকারি, বেসরকারি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাউবিতে এক্স-রে সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি রেডিওলজি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসংবলিত বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স চালু করা হলে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হবে। পার্শ্ববর্তী ভারতে এ ধরনের দূর প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
বাউবিতে চলমান বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ইন নার্সিং ও অন্যান্য কোর্সের মতো এই কোর্স চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
মোহাম্মদ জসীম উদ্দিন
বারডেম হাসপাতাল, ঢাকা।