লঞ্চে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল রুটে যারা যাতায়াত করে, তারা দেখে থাকবে লঞ্চের রেস্তোরাঁয় সূক্ষ্ম প্রতারণার বিষয়টি। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে তিনবার যাতায়াতের সুবাদে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।
রাতে পরিচালিত লঞ্চগুলোয় রেস্তোরাঁর খাবার কেবিনে সরবরাহ করা হয়। খাওয়ার পর বিল দিলেও বেয়ারারা তা নেন না। বলেন, পরদিন সকালে নেবেন। মূলত পরদিন সকালে লঞ্চ গন্তব্যে পৌঁছালে যাত্রীরা ব্যস্ত হয়ে পড়ে নামার জন্য, তখন তার খেয়াল থাকে না গত রাতে কত টাকার খাবার খেয়েছে। তখন বেয়ারা যে বিল বলেন, (অবশ্যই বাড়িয়ে বলেন) তা-ই দিয়ে নেমে যেতে হয়। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় তিন দিনই মিলিয়ে দেখেছি বিল নিয়ে অরাজকতার বিষয়টি। রাতে খাবারের পর বিল না নেওয়ার মূল কারণই তাই। আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন পদের খাবার খেয়ে থাকে, যার হিসাব রাখা তাদের পক্ষে সম্ভব হয় না। সেখানেও প্রতারণার আশ্রয় নিয়ে বিল বাড়িয়ে নেওয়া হয়। অনেকে বিষয়টি জেনেও সময়ের অভাবে, আবার হেনস্তা হওয়ার ভয়ে বর্ধিত বিল দিয়ে যায়।
লঞ্চের মালিকেরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসায় নামেন, আর বেয়ারারা প্রতারণা করে তাঁদের সুনাম নষ্ট করেন। বিষয়টি তদন্তের দাবি রাখে।
আখতারুল আলম, লোহাগড়া, নড়াইল।