প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকায় প্রকাশিত খবরের সূত্রে জানতে পারলাম, বাংলাদেশের লুপ্তপ্রায় দেশীয় খেলাগুলোকে পুনর্জাগরণের এক উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড ব্যাংক। তাদের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী ৩৬টি খেলার পরিচিত ও কৌশল বিষয়ে একটি কার্ড বই বেরিয়েছে। যেগুলো দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রদান করা হবে। সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
উদ্যোক্তাদের প্রতি বিশেষ অনুরোধ, দেশে অনেক কিন্ডারগার্টেনভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে। তাই লুপ্তপ্রাপ্ত দেশীয় খেলাগুলোর কার্ড কিন্ডারগার্টেনগুলোতেও প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক।
কঙ্কন সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।