লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী একবার ঘোষণা দিয়েছেন, দৈনিক দুই ঘণ্টা লোডশেডিং হবে। কিন্তু আমাদের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় দিনরাত পাঁচ-ছয় ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। শুক্র ও শনিবার দেশের সব অফিস-আদালত, কলকারখানার অধিকাংশ সাপ্তাহিক বন্ধ থাকে। কিন্তু ওই দিনগুলোতেও লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। বিদ্যুতের আসা-যাওয়ার সুনির্দিষ্ট সময় নেই, কখন বিদ্যুৎ আসবে, কখন যাবে, থাকবে কতক্ষণ—কেউই বলতে পারে না। ফলে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। 
কুমিল্লা জেলার মধ্যে নাঙ্গলকোটেই লোডশেডিংয়ের মাত্রা বেশি। এ ব্যাপারে প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
আজিম উল্যাহ
শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।