শবে বরাতে পটকাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শবে বরাত উপলক্ষে মিরপুর ১১ নম্বর সেকশনের বিভিন্ন স্থানে একশ্রেণির বখাটে ছেলে ব্যাপকহারে পটকাবাজি শুরু করেছে। দিনে-রাতে সব সময় চলছে এ পটকাবাজি। ফলে এলাকাবাসী ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘরবাড়ি ও পথচারীদের লক্ষ্য করে পটকা ছুড়ে মারা হচ্ছে। এর ফলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা ছাড়া মুুসল্লিরা শবে বরাতের রাতে নির্বিঘ্নে ইবাদত করতে না পারার আশঙ্কা করছেন। আমরা জানি, পটকা ফোটানো নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রকাশ্যে পটকা বিক্রি হচ্ছে, যেন দেখার কেউ নেই। পটকাবাজি রোধে পুলিশেরও কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।

পটকাবাজি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।