প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাউনলোডের দোকান, রেডিও-টেলিভিশন মেরামতের দোকান, হোটেল-রেস্তোরাঁ, পিকনিক স্পট, বিনোদন পার্ক, খেলার মাঠ, সড়ক-মহাসড়ক সর্বত্র স্বরবর্ধক যন্ত্রের আক্রমণে জনজীবন অতিষ্ঠ। এদের অত্যাচারে না পারে মায়ের কোলে শিশু ঘুমাতে, না পারে পরীক্ষার্থী অধ্যয়ন করতে, না পারে কেউ ফোনে জরুরি কথা বলতে, না পারে অসুস্থ রোগী স্বস্তিতে থাকতে, সাধারণের বিরক্ত সৃষ্টিকারী এই দানবীয় যন্ত্রটি বিনা অনুমতিতে যেখানে-সেখানে যে কেউ যেমন খুশি যাতে ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমজাদ হোসেন, কালীগঞ্জ, লালমনিরহাট।