প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনার আমাদের স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগের প্রতীক। বাংলাদেশের প্রত্যেক নাগরিক এই ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। রাজাকার-আলবদরসহ যুদ্ধাপরাধীরাও এখন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যায়। শহীদ মিনার নতুন প্রজন্মকে একাত্তরের শহীদদের কাহিনি জানতে কৌতূহলী করে তোলে। শহীদ মিনার শুধু একটি প্রতীক নয়, এটি আমাদের প্রজন্মকে ইতিহাসের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। এই ভিত্তিতে বাংলাদেশের প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় শহীদ মিনার গড়ে উঠেছে। সব সময় এই ত্যাগের প্রতীককে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখা উচিত।
মো. গোফরান
ঢাকা।