পুল থেকে শিক্ষক নিয়োগ বর্তমান সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পুল শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৪ প্রণীত হয়েছে, তা দায়সারা বলেই প্রতীয়মান হয়৷ নীতিমালার শর্তগুলো হলো:
১. নিয়োগটি কখনোই স্থায়ী হবে না ২. সম্মানী ভাতা হবে ছয় হাজার টাকা মাত্র ৩. একনাগাড়ে সাত দিন অনুপস্থিত থাকলে নিয়োগ বাতিল হবে ৪. তারা সরকারি ছুটি ছাড়া অন্য কোনো ছুটি ভোগ করতে পারবে না ৫. ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তবে প্রয়োজনে বৃদ্ধি করা যেতে পারে।
প্রশ্ন হলো, এ নীতিমালায় পুল শিক্ষকদের সুযোগ–সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়নি৷ একটা উদাহরণ দিই। যেখানে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন আট হাজার টাকা, সেখানে একজন পুল শিক্ষকের বেতন ছয় হাজার টাকা, যা পুরো শিক্ষক সমাজেরই অপমান বলে মনে করি।
তাই নিয়োগদান স্থায়ীভাবে হোক৷ আর সম্মানী ভাতা ছয় হাজার টাকা দিয়ে বর্তমান বাজারমূল্যে কি হয়?
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।
আবদুস সালাম
যশোর৷