শিক্ষক পুল নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ শতাংশ শিক্ষক বিভিন্ন কারণে যেমন মাতৃত্বকালীন ছুটি, শিক্ষকদের প্রশিক্ষণজনিত ছুটি, বিদেশ গমন ইত্যাদি কারণে ছুটিতে থাকেন। ফলে ওই বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট দেখা যায় এবং পাঠদান ব্যাহত হয়। এই লক্ষ্যে প্রায় এক বছর আগে ১৫ হাজার ১৯ জনকে নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু আজ পর্যন্ত ওই শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে না। পুলে থাকা অধিকাংশ শিক্ষকের বয়স প্রায় শেষ বা শেষের পথে। তাঁরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই শিক্ষক পুলে থাকা শিক্ষকদের নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সবুজ দেবনাথ
ঢাকা।