শিক্ষকদের পদবির অসংগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দুই ধরনের পদবি রয়েছে। বিদ্যালয়ের প্রধানের পদবি ‘প্রধান শিক্ষক’ এবং অন্যান্য শিক্ষকদের পদবি ‘সহকারী শিক্ষক’। প্রধান শিক্ষকের অর্থ শিক্ষকদের মধ্যে যিনি প্রধান। অপরদিকে সহকারী শিক্ষকের অর্থ দাঁড়ায় শিক্ষককে সহায়তাকারী বা সাহায্যকারী। আবার ‘শিক্ষক’ অর্থ যিনি শিক্ষা দেন বা পাঠদান করেন।
এ ক্ষেত্রে ‘সহকারী শিক্ষক’ যদি হয় শিক্ষককে সহায়তাকারী বা সাহায্যকারী তবে আমার প্রশ্ন হলো, এসব বিদ্যালয়ে শিক্ষক কে বা কারা?
কর্তৃপক্ষ জবাব দেবে কি? জবাব যদি সুস্পষ্ট না হয় এবং এই দুই পদবির মাঝখানে আর কোনো পদবি না থাকে, তবে আমার প্রস্তাব হলো, ‘সহকারী শিক্ষক’ পদবি থেকে ‘সহকারী’ শব্দটি মুছে ফেলে শুধু ‘শিক্ষক’ পদবি হিসেবে এটি সংস্কার করা হোক।
মো. আনোয়ারুল হক
সহকারী শিক্ষক, রণচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, রংপুর।