প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান শিক্ষাব্যবস্থায় দেখা যায়, প্রতিক্ষেত্রে পাসের হার শতভাগ, যা আগে কল্পনাও করা যেত না। প্রতিটি শিক্ষা বোর্ডে চলছে এ+ নিয়ে প্রতিযোগিতা। বর্তমান ডিজিটাল যুগে পাসের হার বাড়ছে এবং শিক্ষাক্ষেত্রে উন্নতিও হচ্ছে। তবে শিক্ষার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় উত্তরপত্রগুলো ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নও আছে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, মেধাবী ছাত্ররা ভালো পরীক্ষা দিয়েও এ+ পাচ্ছে না। আবার তাদের চেয়ে কম মেধাবীরা এ+ পাচ্ছে। এতে অনেক ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে পড়ে।
তাই শিক্ষার্থীদের উত্তরপত্র যাতে শিক্ষকেরা ভালোভাবে মূল্যায়ন করেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সুজন পাল, সুনামগঞ্জ।