শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশের জনবল কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে ওই দেশের অর্থনীতির চাকা সচল হয়। যে দেশের জনশক্তি কারিগরি শিক্ষায় যত শিক্ষিত, ওই দেশ তত উন্নত। দেশে জনসংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নেই বিধায় বিশেষ করে গ্রামাঞ্চলে কারিগরি বা ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে।
প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটি করে ভোকেশনাল স্কুল চালু হলে গ্রামাঞ্চলের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষ কারিগরি শিক্ষার সুযোগ পাবে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণকরছি।
মো. সেলিম রেজা
মহেশপুর, ঝিনাইদহ।