বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিলেও আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পদে নিয়োগ করা শিক্ষক-কর্মচারীরা এমপিও ভুক্ত থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। আমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পদে নিয়োগ করা সব শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে এই মর্মে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রায় দেড় বছর পর গত নভেম্বর, ২০১২ সালে বেসরকারি স্কুল-কলেজের শূন্য পদে নিয়োগ করা শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্ত করা হলেও আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাউকেই এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। এমনকি গত ফেব্রুয়ারি, ২০১৩ সালে আমাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হলেও এমপিওভুক্ত করা হচ্ছে না। আমাদের মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শূন্য পদে নিয়োগ করা সব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মো. মোস্তাফিজুর রহমান
বাগমারা, রাজশাহী।