শীতার্তদের মধ্যে শীতবস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের উত্তরবঙ্গসহ দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো কোনো এরাকায় কুয়াশার কারণে সূর্যের মুখের দেখাও মিলছে না।
শীতের তীব্রতার কারণে সকালে অফিসগামী ও কর্মজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ইতিমধ্যে সারা দেশে মৃতের সংখ্যা শতাধিক। আবহাওয়া সূত্রে বলা হয়েছে, এ মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ অনুভূত হবে। দুবেলা দুমুঠো অন্ন জোটাতেই যাদের হিমশিম খেতে হয়, তাদের পক্ষে শীতবস্ত্র কেনা কোনোভাবেই সম্ভব নয়।
তাই সমাজের দানশীল বিত্তবান মানুষসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্তদের পাশে এসে দাঁড়াতে পারে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় প্রশাসন শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল।
অতএব দেশে চলমান তীব্র শীতের প্রকোপ থেকে দারিদ্র্যপীড়িত পরিবারদের বাঁচাতে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সুমিত্র বিকাশ বড়ুয়া
চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন
চট্টগ্রাম।