দেশের অধিকাংশ মানুষের মতো হতদরিদ্র এক পরিবারের সন্তান, যার মা-বাবা সর্বস্ব হারিয়েছেন আমার পড়াশোনা করানোর জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিসিএস (৩৩তম) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজ আমি বেকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক গত ৯ মার্চ জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে দু্ই লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ বর্তমানে শূন্য৷
এ অবস্থায় আমার মতো অসহায় পরিবারগুলোর মুখের দিকে তাকিয়ে নন-ক্যাডারে উত্তীর্ণ বেকারেদর অভিশপ্ত জীবনের প্রতি সমবেদনা জানিয়ে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণির পদে চাকরি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি৷ এভাবে বেকার জীবনের ভার বহন করা আমার মতো অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক
নন-ক্যাডারে চাকরিপ্রার্থী (৩৩তম)