সংরক্ষিত নারী আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ-প্রাধান্যের এই সমাজে বাস-ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত আসন এটা একটা ইতিবাচক দিক৷ সমস্যা হচ্ছে, এখানে আমাদের দেশটা তো বাংলাদেশ; এখানে নিয়মের চেয়ে অনিয়মেই বেশি৷ ইদানীং লক্ষ করা যাচ্ছে, বাস-ট্রেনে নারীদের জন্য আলাদা টিকিট কাউন্টার; যদিও পুরুষ কাউন্টারের তুলনায় খুবই নগণ্য৷ তার পরও সমস্যা হচ্ছে, অনেক ভদ্রলোক নিজে টিকিট সংগ্রহ করার লাইনে না দাঁড়িয়ে ভদ্রমহিলাকে দাঁড় করিয়ে দিচ্ছেন৷ এতে আলাদা লাইনের জন্য নারীদের লাভ বিন্দুমাত্র হলো না, বরং বিভ্রান্তির শিকার হতে হচ্ছে৷
পাবলিক বাসে হাতে গোনা কয়েকটি নারী আসন দেখা যায়৷ কিন্তু নারী আসনে যখন কোনো ভদ্রলোক বসেন, তখন কোনো নারী এলে সে আসন ছাড়তে নারাজ৷
আমার দেখা একটি ঘটনা, কমলাপুর থেকে গুলিস্তান আসছি৷ নারীদের আসনে এক ভদ্রলোক বসে আছেন৷ তখন একজন নারী এলে ভদ্রলোকটিকে সবাই বলতে লাগল সিটটি ছেড়ে দিতে৷ ভদ্রলোকটি বললেন, ‘আমি উঠে যাব কেন? পুরুষের আসনে কি নারী বসে নেই৷’ নারীরা বর্বর যুগেও নির্যাতিত হয়েছেন, এখন এই আধুনিক যুগেও নির্যাতিত হচ্ছেন৷ আমি বলতে চাই, নারী-পুরুষের সমতা বা নারী নির্যাতন বন্ধ তখনই সম্ভব, যখন পুরুষ নামক কিছু দানব মানুষে পরিণত হবে৷
এস এম নোমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়৷