প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের স্মরণসভায় বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি সরকারিভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার করা হবে এবং দুই বাংলার মানুষের প্রিয় নায়িকা সুচিত্রা সেনের বাংলাদেশের বাড়িতে সুচিত্রা সেন সংগ্রহশালা করা হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ আগস্ট থেকে জামায়াতে ইসলামীর বর্তমান নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান অর্পিত সম্পত্তিতে রূপান্তর করে বাড়িটির দখলে আছেন। বর্তমান সংস্কৃতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব বাড়িটি জামায়াতের দখল থেকে মুক্ত করুন এবং সুচিত্রা সেন সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হোক।
টিটু দাস, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।