প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে তিন বছর মেয়াদি (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সঞ্চয়পত্র ও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা একক নামে ৩০ লাখ টাকা ও যুগ্ম নামে ৬০ লাখ টাকা। আগে এর পরিমাণ ছিল একক নামে ৫০ লাখ টাকা ও যুগ্ম নামে এক কোটি টাকা। পাঁচ বছর মেয়াদি পরিবারিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা বর্তমানে একক নামে ৪৫ লাখ টাকা। বর্তমান পরিপ্রেক্ষিতে সরকারি সঞ্চয়ে উৎসাহ, ব্যক্তিপর্যায়ে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখার জন্য সঞ্চয়পত্রের বর্তমান ক্রয়সীমা বাড়ানো দরকার। তাই মুনাফার হার ঠিক রেখে সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা একক নামে ৬০ লাখ টাকা এবং যুগ্ম নামে এক কোটি ২০ লাখ টাকা নির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ ইকবাল, মোমিন রোড, চট্টগ্রাম।