সড়ক দুর্ঘটনা প্রতিরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিনিয়ত চালকের অদক্ষতা ও অসতর্কতা, ত্রুটিযুক্ত যানবাহন, অনিরাপদ সড়ক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলা এবং পথচারী-যাত্রী কিংবা জনগণের অসাবধানতার কারণে মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা আর নিহত কিংবা আহত হয় অজস্র মানুষ। পরিবারে পরিবারে, দেশজুড়ে মাতম, মর্মস্পর্শী হাহাকার আর আহাজারি। সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় শত শত জীবন। এ ছাড়া পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে অনেককে।
যানবাহনচালক, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব এবং দায়িত্বে অবহেলাসংক্রান্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে একটি সময়োপযোগী আইন প্রণয়ন করার জন্য সাংসদদের কাছে জোর দাবি জানাচ্ছি।
মোহাম্মদ সহিদ উল্লাহ
ঢাকা।