সতর্ক থাকুন, সুস্থ থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন গ্রীষ্মকাল। সূর্য প্রচণ্ড উত্তাপ নিয়ে জনজীবনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। কাঠফাটা রোদ্রে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অসহনীয় রোদ্রের তাপে ঘামে ভেজা শরীর নিয়ে কর্মক্ষেত্রে মানুষ চরম অস্বস্তিকর জীবন যাপন করছে। এই অবস্থায় রোগব্যাধি থেকে বাঁচতে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে।
শুষ্ক আবহাওয়ার কারণে রাস্তার ধুলোবালি থেকে সর্দি, কাশি এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। অতিরিক্ত গরমে শরীর থেকে পর্যাপ্ত ঘাম ঝরার ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে। বিশেষ করে, ছোট ছোট ছেলেমেয়েরা—যারা প্রতিদিন হেঁটে স্কুলে যাতায়াত করে, তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে বাবা-মাকে।
আমরা যখন বাইরে বের হই তখন প্রত্যেকের ব্যাগে যেন ছাতা এবং বিশুদ্ধ পানির বোতল খেয়াল করে রাখি এবং প্রয়োজনের সময় কাজে লাগাই। আর খাবারের ব্যাপারে আমরা যেন তেল, চর্বি এবং ভাজা-পোড়া খাবার এড়িয়ে সবুজ টাটকা শাকসবজির সঙ্গে তরল জাতীয় খাবার অল্প করে বারে বারে খাই। সতর্ক থাকুন, নিজেকে সুস্থ রাখুন।
মো. হারুন অর রশিদ
পূর্ব নলছিয়া, জামালপুর।