সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর বছরের বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিছু দাবি–দাওয়া:
১. চিকিৎসা ভাতা বর্ধিত করার আবেদন। বর্তমানে বহাল চিকিৎসা ভাতায় এই প্রবীণ বয়সের নানাবিধ রোগ-শোকের চিকিৎসার খরচ কিছুই মিটছে না। তাই এই অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের চিকিৎসা ভাতা চার-পাঁচ গুণ বর্ধিত করার আবেদন।
২. উৎসব ভাতা বাড়ানের আবেদন। আমরা যারা ১৩-১৪ বছর থেকে পেনশন ভোগ করে আসছি, তাদের মধ্যে এককালীনভাবে যারা পেনশন ভোগ করছি, তৎকালীন নিয়ম অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পাচ্ছি। কিন্তু বড়ই দুঃখের বিষয়, এই ১৩-১৪ বছরের দ্রব্যমূল্য, জীবনমান ক্রমান্বয়ে অনেক গুণ বেড়েছে। বিষয়টি বিশেষ বিবেচনায় কমপক্ষে মূল বেতনের সমপরিমাণ টাকা উৎসব ভাতা হিসেবে বরাদ্দ করার জন্য আবেদন করা হলো।
৩. এককালীন পেনশনভোগীদের নতুন পে-কমিশন ও মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আর্থিক সুবিধা প্রদানের আবেদন।
প্রকাশ থাকে যে আমরা যারা ১৩-১৪ বছর বা তারও বেশি কাল যাবৎ এককালীন পেনশন গ্রহণ করি, তারা নতুন পে-কমিশন বা মহার্ঘ ভাতার কোনো আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। মানবিক দিক বিবেচনায় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার মান দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এককালীন পেনশনভোগীদের আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা করার আকুল আবেদন জানানো হলো।
৪। প্রবীণ বয়স্ক ভাতা বা বয়স্ক ভাতা প্রদানের আবেদন। দেশের মানুষের গড় আয়ু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই বয়সে বাস্তবে নিজ পরিবার বা সমাজে তাঁদের বাড়তি বা অনাকাঙ্ক্ষিত হিসেবে গণ্য করা হচ্ছে। বর্তমান সরকার খুবই মহানুভব ও দয়ালু। তাই বয়স্ক লোকদের জন্য বয়স্ক ভাতা চালু করেছে। তাই আবেদন, এই অবসরপ্রাপ্ত ৬৫ বছরের ঊর্ধ্বে সরকারি কর্মচারীদের মাসিক হিসাবে প্রবীণ বয়স্ক ভাতা বা বয়স্ক ভাতা প্রদানের জোর আবেদন করা হলো।
আবুল হোসেন
রামপুরা৷