আবার নতুন করে শুরু হয়েছে আমাদের বড় দুটি দলের রাজনৈতিক বাগ্যুদ্ধ। এটি দেশের জন্য মোটেই ভালো নয়। সম্প্রতি স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক আলোচনা সভায় বলেছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়, তখন বিএনপি হঠাৎ করে ওই দিনকে খালেদা জিয়ার জন্মদিন পালন শুরু করে। এ নিয়ে অদ্যাবধি বিতর্ক চলছে। বর্তমানে বিএনপির আরেক নেতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করলেও, কীভাবে তিনি প্রথম রাষ্ট্রপতি তার ব্যাখ্যা দেননি। একটি কথা মনে রাখা দরকার, তা হলো সত্য সব সময় জাগ্রত এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর মিথ্যা তো সব সময় মিথ্যা।
তাই মানুষকে বিভ্রান্ত না করে ইতিহাসে যাঁর যা অবদান, সেটাই স্বীকার করে নেওয়া উচিত বলে মনে করি।
ফরহাদ
মাইজদী কোর্ট, নোয়াখালী।