সনদসর্বস্ব বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল। ২০০০ সালে এশিয়া উইক রেটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল সেরা ৭৭টির মধ্যে ৬৪তম। এরপর আর কোনো জরিপে নাম আসেনি। একাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ২০১৪ সালের জরিপে বিশ্বের প্রথম সারির ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিভিন্ন র‍্যাঙ্কিং সিস্টেমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এমনকি পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় স্থান পেলেও নেই বাংলাদেশ। উচ্চশিক্ষায় বাংলাদেশ আশঙ্কাজনক হারে পিছিয়ে পড়ছে।

ধরে নে​ওয়া হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে উচ্চশিক্ষার মান বাড়বে। কিন্তু সেটা তো হয়নি, বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগ শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মানও পড়ে যাচ্ছে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ অধ্যাপকদের জীবনবৃত্তান্ত, আন্তর্জাতিক জার্নালে তাঁদের প্রকাশিত গবেষণাপত্র ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানের বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক হওয়া উচিত। তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাচিত্র দেশে ও বিদেশে সবার কাছে পরিষ্কার থাকবে। ভারতসহ বিভিন্ন দেশে এ রকম ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এ ব্যবস্থা করা হলে পরিস্থিতির উন্নয়নে কিছু প্রেরণা সৃষ্টি হবে, সন্দেহ নেই।