সমাধানের প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজের পাতা খুললে প্রায়ই দেখা যায় সরকারি ভার্সিটিগুলোতে মারামারি, খুন জখম ইত্যাদি। এসব শুনলে অভিভাবকেরা কত যে কষ্ট পান, তা বলা বাহুল্য। মানুষ হবে, ছেলে বাড়ি ফিরবে, কিংবা চাকরি করবে, ব্যবসা করবে—এটাই প্রতীক্ষা। আর সেখানে প্রতিনিয়তই এগুলো কী শুনি? শুধু ভার্সিটি শিক্ষকদের ওপর কিংবা ছাত্রদের ওপর দোষ চাপালেই চলবে না।
আমরাও কি পারি না? তাই এই ব্যাখ্যা দিচ্ছি, সন্তান যত বড়ই হোক অন্যদের কাছে, বাবা-মা কিংবা একজন অভিভাবকের কাছে সে বড় হতে পারে না। তাই ছুটিতে বাড়ি ফিরলে তাকে আগের মতো কাছে ডেকে নানাভাবে মানুষ গড়ার জ্ঞানগরিমা দিতে হবে। মন্ত্র পড়াতে হবে ‘মগজ ধোলাইয়ের’। ভার্সিটিতে যত বড় মাস্তান হোক না কেন, বাবা-মা কিংবা অভিভাবকের কাছে সে নত হয়ে থাকে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের সহায়তাও কামনা করছি। বাবা-মা তার কাছে বসে কিংবা মা-ভাবিরা তার কাছে বসে তার গুণাগুণ তুলে ধরে যদি আস্তে আস্তে ভুলগুলো মোচন করা যায়, তবেই তো সে আগের জায়গায় অবশ্যই ফিরে আসবে। নতুন সংসারধর্ম পালন করার জন্য ভাবিরাও মগজ ধোলাই শব্দটি যদি প্রয়োগ করে, তা হলে পরীক্ষামূলকভাবে প্রাথমিক সাফল্য লাভ করা যেতে পারে।
গোপাল সরকার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।