সরকারি নিয়ম কানুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে আগে অর্থাৎ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও এরশাদের আমলে সরকারি নিয়মকানুন সম্পূর্ণরূপে মেনে দেশের জনগণের স্বার্থ ও সেবার দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করা হতো। যেমন সরকারি উন্নয়ন পরিকল্পনা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি মন্ত্রণালয় থেকে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সরকারিভাবে অনেক লোককে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে জনগণ ও দেশের অর্থনৈতিক উন্নতি সবাইকে নিয়ে করে দেশের উন্নতি ও স্থিতিশীলতা অর্জন করা হতো। ফলে সমাজ তথা দেশে বিচ্ছৃঙ্খলা, অভাব, অরাজকতা ও হতাশা ছিল না। দেশে লম্বা সময়ের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। কিন্তু ইদানীং দুই প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্র কায়েম হওয়ায় সংসদে দেশ ও জনগণের উন্নয়নভিত্তিক রাজনৈতিক আলোচনা ও বিতর্ক বাদ দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিযোগিতামূলক কথাবার্তায় জড়িয়ে তাঁরা নিজেরাও বিতর্কিত ও খারাপ হচ্ছেন এবং জনগণকে আগের রাজনৈতিক প্রাপ্যতা বা অধিকারবঞ্চিত করে দেশকে অন্ধকার ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এ অবস্থায় দেশে আগের মতো শান্তিময় রাজনৈতিক কর্মধারা প্রবর্তন করে দেশ ও জনগণের রাজনৈতিক অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরকার ও বিরোধীদলীয় নেতাকে বিশেষভাবে অনুরোধ করছি।

শরীফউদ্দিন

তেজকুনিপাড়া, ঢাকা।