সরকারি হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল তৈরির প্রধান উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া৷ অথচ সরকারি হাসপাতালে গেলে দেখা যায়, বেশির ভাগ রোগী ঠান্ডা কাশিতে ভোগা আর একটু কঠিন রোগ হলেই চিকিৎসকদের মুখ থেকে শুনতে হয়, রোগীকে ঢাকায় নিয়ে যান।
প্রশ্ন হলো, কেন সরকারি হাসপাতালে ভালো অপারেশনের ব্যবস্থা নেই? কেন নেই চিকিৎসকের সমসাময়িক উপস্থিতি? কেন নেই প্রয়োজনীয় ওষুধ? সরকারের দেওয়া ওষুধগুলো কোথায় যায়? এসব উত্তরের সঙ্গে চাই সমাধান। বিশেষ করে, বেড়ার সদর হাসপাতালের ক্ষেত্রে। আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়ের ওপর কঠোর নজরদারি আরোপ করবে।

মো. ইমরান হাসান, বেড়া, পাবনা।