প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি এইচএসসি পাস করি ২০০৭ সালে। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হই জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সাত বছর হতে চলল, এখন পর্যন্ত অনার্স শেষ করতে পারলাম না। অথচ আমাদের বন্ধুরা অনার্স-মাস্টার্স শেষ করেছে অনেক আগেই৷ আর আমরা হতভাগার মতো পড়ে আছি। চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে পাঁচ মাসেরও বেশি সময়। এখন পর্যন্ত রেজাল্ট বের হলো না। কবে বের হবে, তারও নিশ্চয়তা নেই।
আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোশেফ
ঢাকা কলেজ, ঢাকা।