ভারতচন্দ্র রায়গুণাকরের একটি বিখ্যাত উক্তি: ‘নগরে আগুন লাগলে কি দেবালয় রক্ষা পায়?’ সম্প্রতি দেশে যে হারে গুম-খুন শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হয়, জাতি তা দেখার অপেক্ষায় আছে৷
২০০৩ সালে সংসদে পাস করা আইন দ্বারা ২০০৪ সালে র্যাব গঠন করে বিএনপি সরকার৷ উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন৷ সমালোচকেরা বলেন, বিরোধী দল নিয়ন্ত্রণের জন্যই নাকি র্যাব গঠন করেছিল তৎকালীন সরকার৷ প্রথম থেকেই কিছু সমালোচনার পাশাপাশি বেশ সুনামের সঙ্গেই কাজ করছিল এই এলিট ফোর্স৷ কিন্তু বর্তমানে এই বাহিনীর কিছু সদস্যদের কাজ পেশাদার খুনিদেরও হার মানিয়েছে৷
সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুন আমার কথার সপক্ষে যুক্তি দিতে যথেষ্ট বলেই অনুমান করছি৷
বিএনপি যদি বিরোধী দলকে দমনের উদ্দেশ্যে র্যাব গঠন করে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সেই উদ্দেশ্য পূরণ করেছে৷ আর যদি সন্ত্রাস দমন উদ্দেশ্য হয়, তাহলে আওয়ামী লীগ ব্যর্থ৷ সুতরাং, সাধু সাবধান৷
ইমরান হোসেন
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷