সিন্দুকভরা ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ৮ এপ্রিল সংখ্যায় প্রকাশিত ফারুক মঈনউদ্দীনের ‘সিন্দুকভরা ডলার’ পড়লাম। আমরা বুঝতে অক্ষম, আমাদের ১৯ বিলিয়ন ডলার মজুত থাকার পরও কেন আইএমএফের ১০০ কোটি ডলার ঋণের জন্য তাদের অযৌক্তিক সব শর্ত মেনে নিই? চার বছর ধরে দেওয়া মাত্র ১০০ কোটি ডলারের জন্য আইএমএফের অযৌক্তিক শর্ত মেনে গ্যাস-বিদ্যুৎ, সারের দাম বাড়ানো হয়েছে।
ফারুক মঈনউদ্দীন তাঁর লেখায় যে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বৈদেশিক বাণিজ্য বিশেষজ্ঞ সৈয়দ আশরাফ আলীর বিকল্প প্রস্তাবের উল্লেখ করেছেন, তা চমৎকার। কিন্তু আমাদের তো ভালো পরামর্শ শোনার অভ্যাস কম। আশরাফ আলীর পরামর্শমতো ব্যাক টু ব্যাক এলসি বন্ধ করলে দেশের ৪০-৫০ কোটি ডলার সাশ্রয় হয়, তাহলে সেটি করতে অসুবিধা কোথায়? পৃথিবীর অন্য কোনো দেশ এমন প্রস্তাব পেলে প্রস্তাবকারীকে সরকার ডেকে নিয়ে তাকেই দায়িত্ব দিত তা বাস্তবায়নের। আমরা কি তা করতে পারব?
আখতারুল আলম
লোহাগড়া, নড়াইল।