প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনে ভোটে ব্যালট পেপারে প্রতীকের ওপর সিল মারার পরিবর্তে সাইনপেন দিয়ে টিক চিহ্ন দেওয়ার প্রথা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। যাঁরা অশিক্ষিত, তাঁদের পক্ষে কলম ধরাই সহজ নয়। কিন্তু তাঁদের পক্ষে সিল মারা সহজ। সিল মারার ব্যাপারে জনগণকে সচেতন করলেই হয়। টিক চিহ্নের প্রয়োজন হয় না।
তাই নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করছি।
মো. মনির হোসেন
বাসাবো, ঢাকা।