সীতাকুণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর আগের কথা, কলকাতার এককালের বিখ্যাত নায়িকা উমাশশী আমাকে জানিয়েছিলেন, ‘তুমি পূর্ব বাংলা থেকে আমাকে দেখতে এসেছ, তোমাকে দেখে মনে পড়ল সীতাকুণ্ডের কথা। বেনারস বা বারানসি তো আমাদের চিরচেনা কাশি। প্রথম যৌবনে গিয়েছিলাম ওই সীতাকুণ্ডে—পবিত্র স্থান বলেই। কত মন্দির ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পাহাড়ের সিঁড়ি বেয়ে বেয়ে সূর্যোদয়ে সীতাকুণ্ডের মন্দিরগুলো ঘুরে দেখার কথা বেশ মনে পড়ে। পাহাড়ের পর পাহাড় ওখানের কিংবদন্তির আকর্ষণও কম নয়।’
চণ্ডীদাস ছবির বিখ্যাত নায়িকা উমাশশীর কথা শুনেই গিয়েছিলাম ওই সীতাকুণ্ডে। সীতাকুণ্ড যেন হিন্দু ধর্মাবলম্বীদের মহা তীর্থস্থান। একদিন দলে দলে হিন্দুরা সীতাকুণ্ডে এসে পাহাড়ের শীর্ষে চন্দ্রনাথ মন্দিরটিও দর্শন করতেন। শুধু হিন্দুরা নয়, অন্য ধর্মাবলম্বীরাও মন্দিরগুলো দেখে মুগ্ধ হন। কিন্তু প্রশ্ন সীতাকুণ্ডকে নিয়ে, বাংলাদেশ পর্যটন করপোরেশন আজও কি এর গুরুত্ব দিয়েছে? সীতাকুণ্ডে গেলে তেমনটি মনে হয় না।
লিয়াকত হোসেন
ঢাকা৷