আমাদের বাংলাদেশের তিন দিক ভারত ও একদিকে বার্মায় ঘেরা একটি স্বাধীন দেশ৷ ভারত আমাদের বন্ধু বলে থাকে, তার পরও সীমান্তে প্রতিদিন দু-একজন বাংলাদেশি মারা যায়, তার কারণ কী? সীমানাপিলার অতিক্রম করলে মারা যেতে হবে, এটা তো বন্ধুর আচরণ নয়, শত্রুর আচরণ। আশা করি, নতুন সরকারের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে আলোচনা করে হত্যাকাণ্ড বন্ধ করবেন। গত মাসে আমাদের দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ওপর হঠাৎ মিয়ানমারের সীমান্ত-পুলিশ আক্রমণ করে একজন বিজিবির সদস্য হত্যা করে৷ এরপর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়, তখন মিয়ানমারের রাষ্ট্রদূতকে সীমান্ত হামলার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। তাহলে আমরা কি ওই দুই রাষ্ট্রের শত্রু। আমরা পাখির মতো ঝাঁকে ঝাঁকে প্রতিদিন মরব, আর তারা হাসবে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাঁরা যেন ওই দুটি দেশের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন।
মাওলানা ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী
ফটিকছড়ি, চট্টগ্রাম।